অপরাধ দমন
সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা সভা: মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, অনলাইন জুয়া, মব ভায়োলেন্স ও বাল্যবিয়ে প্রতিরোধসহ সার্বিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জেলার শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
বিশেষ অভিযানে মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার
রাজধানীর মতিঝিল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিদেরও আটক করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার
রাজধানীর মুগদা থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। বুধবার (২৪ জুন) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।